কুকুরের লেজ বাঁকা কেন: কুকুরের লেজ বাঁকা হওয়ার মূল কারণ হলো তাদের লেজে থাকা কক্কিজিয়াল বা পুচ্ছদেশীয় কশেরুকা (Coccygeal Vertebrae) এবং সংলগ্ন পেশির বিশেষ পিঠমুখী বাঁকানো শারীরবৃত্তীয় বিন্যাস। বংশগত বা জেনেটিক কাঠামোর কারণে এই হাড়গুলো পিঠের দিকে বাঁকানো থাকে, যা লেজকে স্থায়ীভাবে কোঁকড়ানো বা প্রশ্নবোধক চিহ্নের মতো আকৃতি দেয়।
কুকুরের লেজ বাঁকা কেন?
কুকুরের লেজ বাঁকা কেন? … একই অপরাধ বারবার করলে কমন যে প্রবাদ আমরা শুনতে পাই তা হলো কুকুরের লেজ(dog tail) কখনো সোজা হয় না। আপনি কি ভাবছেন! প্রবাদটি কি আসলেই সত্যি?
কুকুরের লেজ লক্ষ করলে দেখবেন প্রশ্নবোধক চিহ্নের মতো পিছন দিকে বাঁকানো। মানে কুকুর নিজেই এই প্রশ্ন তার পিছনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু উত্তর পাচ্ছেনা।
সত্য মিথ্যা জানতে হলে তো আপনাকে পড়তে হবে তাই আসুন লেখাটি পড়তে পড়তে জেনে নেই কুকুরের লেজ বাঁকা কেন তার বৈজ্ঞানিক কারণ।
আপনি আরো পড়তে পারেন — কুকুর মিলনের সময় আটকে যায় কেন ? হঠাৎ কুকুর ধাওয়া বা তাড়া করলে কি করবেন? কুকুর জিহ্বা বের করে দৌড়ায় কেন?
কুকুরের লেজের অ্যানাটমি বা শারীরিক গঠন
কুকুরের মেরুদন্ডের হাড় কতগুলো খন্ড খন্ড একক হার নিয়ে গঠিত এগুলোকে বলে কশেরুকা (vertebrae)। কুকুরের মোট কশেরুকার সংখ্যা 50 থেকে 53 টি এগুলোর মধ্যে কক্কিজিয়াল কশেরুকার সংখ্যা 20 থেকে 23 টি।কক্কিজিয়াল বা পুচ্ছ দেশীয় কশেরুকা কুকুরের লেজ সৃষ্টি করে।
কশেরুকাগুলো পরস্পরের সাথে নমনীয় অস্থি সন্ধির মাধ্যমে সংযুক্ত থাকে। লেজের কশেরুকার গঠন বেশ স্থিতিস্থাপক। এ কারণে কুকুর খুব সহজে লেজের আকৃতি পরিবর্তন করতে পারে। লেজের হাড়ের সাথে শক্তিশালী পেশী যুক্ত থাকে।

এই পেশী সঞ্চালনের মাধ্যমে কুকুর দ্রুত লেজ নাড়াতে পারে। কুকুরের লেজের কশেরুকা গুলো পিঠের দিকে বাঁকানো থাকে তাই কুকুরের লেজ বাঁকা।
কুকুরের লেজ বাঁকা কেন?
কুকুরের কশেরুকার শ্রেণীবিভাগ ও লেজের গঠন
কুকুর মেরুদন্ডী প্রাণী। মেরুদন্ডী প্রাণীদের মাথার নিচ থেকে কোমর পর্যন্ত লম্বা দন্ডের মত হাড়ের গঠন আছে একে বলে মেরুদন্ড(vertebral column)।মেরুদন্ড অনেকগুলো একক খণ্ড নিয়ে গঠিত এই একক খণ্ড গুলোকে বলে কশেরুকা।
কুকুরের মেরুদণ্ডকে প্রধান ৫টি অঞ্চলে ভাগ করা যায়। প্রতিটি অংশের কশেরুকার সংখ্যা সুনির্দিষ্ট:
| অঞ্চল | কশেরুকার প্রকারভেদ | সংখ্যা |
|---|---|---|
| ঘাড় | গ্রীবাদেশীয় (Cervical) | ৭টি |
| পিঠ/বুক | বক্ষদেশীয় (Thoracic) | ১৩টি |
| কোমর | উদরীয় (Lumbar) | ৭টি |
| শ্রোণী | শ্রোণীদেশীয় (Sacral) | ৩টি |
| লেজ | কক্কিজিয়াল (Coccygeal) | ২০ – ২৩টি |
পুচ্ছদেশীয় কশেরুকার কারণে লেজ সৃষ্টি হয়।
পুচ্ছদেশীয় কশেরুকার সংখ্যা যত বেশি হবে লেজ ততো লম্বা হবে। পুচ্ছদেশীয় কশেরুকা কিভাবে যুক্ত আছে তার ওপর নির্ভর করে লেজের আকৃতি। কশেরুকা যদি পিঠের দিকে বাঁকানো ভাবে অবস্থান করে তবে লেজ পিঠের দিকে বাঁকা হবে।এটা দেখতে প্রশ্নবোধক চিহ্নের মত মনে হয়।পেটের দিকে অবস্থান করলে লেজ নিচের দিকে বাকা হবে।
কুকুরের লেজের কশেরুকা গুলো পিঠের দিকে বাঁকানো ভাবে অবস্থান করে তাই কুকুরের লেজ বাঁকা।

বাঁকা লেজযুক্ত কুকুরের কয়েকটি জনপ্রিয় জাত
শুধু সাধারণ পথকুকুরই নয়, বিশ্বজুড়ে অনেক অভিজাত ও ব্যয়বহুল জাতের কুকুরের লেজ স্বাভাবিকভাবেই বাঁকা ও পেঁচানো থাকে। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
- স্যামোয়েড (Samoyed): এদের ঘন সাদা পশমের পেঁচানো লেজ পিঠের ওপর ভেঙে থাকে।
- শিবা ইনু (Shiba Inu): জাপানি এই জাতের কুকুরের লেজ রিংয়ের মতো পেঁচানো।
- বাসেনজি (Basenji): এই জাতের কুকুরের লেজে এক বা দুটি আঁটসাঁট প্যাঁচ থাকে।
- চিহুয়াহুয়া (Chihuahua) ও আকিতা (Akita): এদের লেজও জীনগত কারণে পিঠের দিকে বাঁকা।

সোজা লেজওয়ালা কুকুরের জাতসমূহ
আলাদিনের চেরাগ থেকে বের হওয়া দৈত্যকে কুকুরের লেজ সোজা করতে বলার পর বেচারা দৈত্য লেজ সোজা করতে না পেরে পালিয়ে গিয়েছিল। দৈত্যটি নেহাৎ বোকা ছিল কারণ সোজা লেজওয়ালা কুকুরের জাত পৃথিবীতে অনেক আছে তার থেকে একটা চুরি করে আনলে পারতো!তাহলে ৮০মণ ঘি ঢেলেও কুকুরের লেজ সোজা হয় না এই প্রবাদটি আর সৃষ্টি হতো না।
আমিও লিখতে পারতাম না কুকুরের লেজ বাঁকা কেন?
কয়েকটি বিখ্যাত সোজা লেজওয়ালা কুকুরের জাতের নাম –
- জার্মান শেফার্ড (German Shepherd)
- আমেরিকান এস্কিমো (American Eskimo)
- টেরিয়ার (Terrier) ও ওয়াটার হাউন্ড (Water Hound)
- লিয়নবার্গার (Leonberger)

কুকুরের লেজ কি সোজা করা সম্ভব
জি সম্ভব!!!!কুকুরের লেজ সোজা করার জন্য ৮০মণ ঘি বা কোন দৈত্যর দরকার নেই শুধু লেজটিকে সোজা কাঠামোর ভেতরে ঢুকিয়ে দিয়ে কয়েক মাস রাখলেই কুকুরের লেজ সোজা করা সম্ভব।
বাঁকা লেজওয়ালা কুকুরের সাথে সোজা লেজওয়ালা কুকুরের বারবার ক্রস করাতে থাকলে একসময় সোজা লেজওয়ালা কুকুরের বাচ্চা পাওয়া সম্ভব।
সতর্কতা- তবে কৃত্রিম বা শারীরিক উপায়ে কোনো কুকুরের লেজকে জোরপূর্বক সোজা করার চেষ্টা করা অনুচিত ও নিষ্ঠুরতা, কারণ এতে তাদের কশেরুকা ও স্নায়ু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

কুকুরের লেজ বাঁকা হওয়া নিয়ে ভ্রান্ত ধারণা
অনেক মুরুব্বি লোককে বলতে শোনা যায়, যে কুকুর গু খায় সে কুকুরের লেজ বাঁকা হয়। এটা একদম ভ্রান্ত ধারণা, গু খাওয়ার সাথে কুকুরের লেজ বাঁকা হওয়ার কোনো সম্পর্ক নেই।
কারণ আপনি তো একটু আগেই পড়ে দেখলেন কুকুরের লেজ কেন বাঁকা হয়?আরেকটা উদাহরণ দেই – শিবা ইনু জাতের বিখ্যাত কুকুর তো গু খায় না, এরা বড় লোকের ঘরে দামি খাবার খায় তার পরও এদের লেজ খুব সুন্দরভাবে পিছন দিকে বাঁকানো কেন?
প্রশ্ন ও উত্তর
কুকুরের কশেরুকার সংখ্যা কয়টি?
কুকুরের মোট কশেরুকার সংখ্যা 50 থেকে 53 টি। গ্রীবাদেশীয় কশেরুকা ৭টি বক্ষদেশীয় কশেরুকা ১৩টি উদরীয় কশেরুকা ৭টি শ্রোণীদেশীয় কশেরুকা ৩টি পুচ্ছদেশীয় বা কক্কিজিয়াল কশেরুকা ২০-২৩টি।
কুকুরের লেজের কশেরুকার সংখ্যা কয়টি?
কুকুরের লেজের কশেরুকার সংখ্যা ২০-২৩টি।
kukurer lej baka keno?
hhy dog has curly tail? kukurer lej soja hoy na keno? kukurer lejer structure, kukurer lej,
কুকুরেরলেজবাঁকাকেন #কুকুরেরলেজ #প্রাণীবিজ্ঞান #কুকুরের_অ্যানাটমি #DogTailScience #DogAnatomyBangla #CanineFacts
All photo credit Goes to sutterstock.com
