- কুকুর মিলনের সময় আটকে যায় কেন ?
- কুকুরের পুং প্রজননতন্ত্রের বিশেষ দুটি গঠন
- কুকুরের মিলনের ৩টি বৈজ্ঞানিক পর্যায়
- ১. ইউরেথ্রাল ধাপ (Urethral Phase)
- ২. শুক্রাণু স্খলন ধাপ (Sperm Phase)
- ৩. প্রস্টেটিক ধাপ (Prostatic Phase) ও কপুলেশন টাই (Copulation Tie)
- কুকুর মিলনের সময় আটকে যাওয়ার কারণ
- জোড়ালাগা অবস্থায় কুকুর কি ব্যথা অনুভব করে?
- জোড়ালাগা কুকুরকে বিরক্ত করলে কুকুরের কি কি ক্ষতি হতে পারে?
- জোড়ালাগা কুকুরকে বিরক্ত করলে কুকুরের কি কি ক্ষতি হতে পারে?
- কিছু প্রশ্ন এবং উত্তর
- ব্যাকুলাম(Baculum) বা পেনাইল বোন(Penile Bone) কি?
- বাল্বাস গ্লান্ডিস(bulbus glandis) বা পেনাইল বাল্ব(penile bulb) কি?
- Dog knotting বা Copulation Tie কি?
- স্বাস্থ্যগত ও সচেতনতামূলক সতর্কবার্তা (Disclaimer)
কুকুর মিলনের সময় আটকে যায় কেন: কুকুর মিলনের সময় আটকে যাওয়ার মূল কারণ হলো তাদের প্রজনন অঙ্গের বিশেষ গঠন। মিলনের প্রস্টেটিক ধাপে পুরুষ কুকুরের লিঙ্গে থাকা বাল্বাস গ্লান্ডিস (Bulbus Glandis) নামক গ্রন্থিটি ফুলে ওঠে এবং স্ত্রী কুকুরের যোনীর পেশি একে শক্তভাবে আটকে ফেলে। চিকিৎসাবিজ্ঞানে এই স্বাভাবিক শারীরবৃত্তীয় ঘটনাকে কপুলেশন টাই (Copulation Tie) বা নটিং (Knotting) বলা হয়।
কুকুর মিলনের সময় আটকে যায় কেন ?
কুকুর মিলনের সময় আটকে যায় কেন ? ভাদ্রমাসের কুকুর বা কার্তিক মাসের কুকুর বলে একটা গালি আমরা অনেকেই শুনে থাকি।বেশিমাত্রায় কামাতুর মানুষদের সঠিক ভাষায় গালি দিতে শব্দগুলোর ব্যাপক ব্যবহার আছে।
ভাদ্র বা কার্তিক মাসে রাস্তাঘাট বা বাড়ির উঠানে সবার চোখে যে চিত্রটা পরে তা হলো সঙ্গমরত অবস্থায় আটকে পরা কুকুর।সবার মাথায় এই প্রশ্নটি পোকার মত কিলবিল করে “কুকুর মিলনের সময় আটকে যায় কেন ?” কিন্তু লজ্জার ভয়ে কাউকে বলতে পারে না। আজ এ সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করতে হলে লেখাটি পড়ুন।এখন আপনার সামনে তো কেউ নেই তাই লজ্জা না করে চুপিচুপি পড়া চালিয়ে যান।
বিঃদ্রঃ ভালোকরে বুঝানোর জন্যে বায়োলজিক্যাল ভাষা ব্যবহার করা হয়েছে। অনেকের কাছে অশালীন মনে হতে পারে। তাই আপনার বায়োলজি সম্পর্কে অশ্লীলতার চুলকানি রোগ থাকলে দয়া করে পড়া বাদ দিন। আপনার লজ্জাবোধে সামান্য আঘাত লাগলেও আমি লজ্জিত, দয়াকরে মাফ করবেন।আপনি আরো পড়তে পারেন – নারীর সতীত্ব বা কুমারীত্ব কি? …. কুকুরের লেজ বাঁকা কেন? …. কুকুরের আক্রমণ থেকে বাঁচার উপায় …..
কুকুরের পুং প্রজননতন্ত্রের বিশেষ দুটি গঠন
কুকুর প্রজননতন্ত্রের গঠন অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর তুলনায় কিছুটা আলাদা। মানুষের মতো নরম টিস্যুর বাইরেও এদের পুং লিঙ্গে দুটি বিশেষ উপাদান থাকে:
১. ব্যাকুলাম (Baculum) বা পেনাইল বোন (Penile Bone)
কুকুরের পুং লিঙ্গের তলদেশ বরাবর অবস্থিত একটি সরু ও লম্বা হাড়কে ব্যাকুলাম (Baculum) বা পেনাইল বোন বলা হয়। এই হাড়ের উপস্থিতির কারণে কোনো সম্পূর্ণ লিঙ্গোত্থান ছাড়াও লিঙ্গ সহজে স্ত্রী কুকুরের যোনীতে প্রবেশ করতে পারে।
২. বাল্বাস গ্লান্ডিস (Bulbus Glandis) বা পেনাইল বাল্ব
পুং লিঙ্গের গোড়ার দিকে বা মাঝের অংশে মাংসপেশি ও রক্তনালী দিয়ে তৈরি একটি বিশেষ স্পঞ্জি গ্রন্থি থাকে, যাকে বাল্বাস গ্লান্ডিস (Bulbus Glandis) বা সাধারণ ভাষায় ‘Knot’ বলা হয়। মিলনের সময় রক্তপ্রবাহ বৃদ্ধি পেলে এই বাল্বাস গ্লান্ডিসটি বেশ বড় হয়ে স্ফীত হয়ে যায়। এই গ্রন্থিটিই প্রধানত জোড়া লাগার জন্য দায়ী। ক্যানিড গোত্রের অন্যান্য প্রাণী যেমন নেকড়ে, শেয়াল, হায়েনা ও খেঁকশিয়ালের মধ্যেও এই বৈশিষ্ট্য দেখা যায়।

কুকুরের মিলনের ৩টি বৈজ্ঞানিক পর্যায়
পুরুষ ও স্ত্রী কুকুরের মিলন মোট ৩টি সুনির্দিষ্ট ধাপে বা পর্যায়ে সম্পন্ন হয়:
১. ইউরেথ্রাল ধাপ (Urethral Phase)
মিলনের প্রারম্ভিক এই ধাপে পুরুষ কুকুরের লিঙ্গ থেকে এক ধরনের বর্ণহীন ও পিচ্ছিল তরল নি নিঃসৃত হয়। এটি লিঙ্গকে স্ত্রী কুকুরের যোনীনালে প্রবেশ করাতে সাহায্য করে। এই ফ্লুইডে কোনো শুক্রাণু থাকে না এবং এই পর্যায়টি প্রায় ৩০ সেকেন্ডের মতো স্থায়ী হয়।

২. শুক্রাণু স্খলন ধাপ (Sperm Phase)
প্রথম ধাপের পরই প্রায় ২ মিনিট স্থায়ী এই ধাপ শুরু হয়। এতে পুরুষ কুকুরের লিঙ্গ থেকে প্রচুর শুক্রাণু সমৃদ্ধ বীর্যরস নি নিঃসৃত হয়। এই পর্যায়ের শেষের দিক থেকেই রক্তপ্রবাহ বৃদ্ধি পেয়ে বাল্বাস গ্লান্ডিস গ্রন্থি আকারে বড় হতে শুরু করে।

৩. প্রস্টেটিক ধাপ (Prostatic Phase) ও কপুলেশন টাই (Copulation Tie)
এটি মিলনের মূল জোড়াবদ্ধ ধাপ। এতে বাল্বাস গ্লান্ডিস আকারে চূড়ান্ত বড় হয়ে যায় এবং স্ত্রী কুকুরের যোনীর পেশি (Constrictor Vestibuli Muscles) একে শক্তভাবে চেপে ধরে লক করে ফেলে। চিকিৎসাবিজ্ঞানে এই লকিং অবস্থাকে “Knotting” বা “Copulation Tie” বলা হয়।
এ সময় পুরুষ কুকুর তার পিছনের পা ঘুরিয়ে স্ত্রী কুকুরের উল্টো দিকে মুখ করে দাঁড়ায়। এই অবস্থা ১০ মিনিট থেকে সর্বোচ্চ ৪৫ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। এই সময়ে প্রস্টেটিক তরল নি নিঃসৃত হয় এবং রক্তচাপ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুই কুকুর আলাদা হতে পারে না।

কুকুর মিলনের সময় আটকে যাওয়ার কারণ
প্রধানত তিনটি কারণে কুকুর মিলনের সময় আটকে যায়।
১। পুং লিঙ্গ উত্থানের ভিন্নতা
সকল স্তন্যপায়ী প্রাণির পুং লিঙ্গে দুই ধরণের উত্থানকারী কোষ থাকে। একটি কোষ লিঙ্গ শক্ত হতে সাহায্য করে অন্যটি লিঙ্গকে মোটা ও প্রসারিত হতে সাহায্য করে। পুরুষ প্রাণী যৌণ উত্তেজনা অনুভব করলে এই দুই ধরণের কোষ স্ত্রী প্রাণির যোনিতে প্রবেশের আগেই একসাথে কাজ করে এবং লিঙ্গকে শক্ত ও প্রসারিত করে।
কিন্তু কুকুর গোত্রীয় প্রাণিদের ক্ষেত্রে প্রথমে লিঙ্গ শক্ত হয়ে যোনিতে প্রবেশ করে তারপর যোনীর ভেতর প্রসারিত হয়। লিঙ্গ যখন যোনীর ভেতরে প্রসারিত হয় তখন আর বের করতে পারে না।একারণে কুকুর মিলনের সময় আটকে যায়।
২।ব্যাকুলাম বা পেনিস বোন এর কার্যকারিতা
কুকুরের পুং লিঙ্গের হাড় ব্যাকুলাম এর উপস্থিতির কারণে লিঙ্গ প্রসারিত না হলেও স্ত্রী কুকুরের যোনিতে প্রবেশ করাতে পারে। কিন্তু যোনীতে প্রবেশ করার পর লিঙ্গ প্রসারিত হলে আর বের করতে পারে না। এই জন্যও কুকুর মিলনের সময় আটকে যায়।
৩। বাল্বাস গ্লান্ডিস এর কার্যকারিতা
পুরুষ কুকুরের লিঙ্গ স্ত্রী কুকুরের যোনীতে প্রবেশ করার প্রায় ৩মিনিট পর শুক্রাণু স্খলন করে। শুক্রাণু স্খলনের সাথে সাথেই বাল্বাস গ্লান্ডিস পেশিতে রক্ত সরবরাহ বাড়তে থাকে ফলে এটি ধিরে ধিরে ফুলে উঠে গোল বলের মত আকৃতি সৃষ্টি করে।
স্ত্রী কুকুরের যোনীর পেশি(Constrictor Vestibuli Muscles) গুলো এই বাল্বাস গ্লান্ডিস কে শক্ত করে চেপে ধরে। এভাবে একটি তালা চাবির মতো দৃঢ় গঠন সৃষ্টি হয়।
এই অবস্থাকে বলে “Knoting” বা “Copulation Tie”. পুরুষ কুকুর ২য় বার শুক্রানু ত্যাগ না করা পর্যন্ত এই জোড়ালাগা অবস্থা স্থায়ী হয়। উভয় কুকুর চেষ্টা করেও এর আগ পর্যন্ত পরস্পরের থেকে বিচ্ছিন্ন হতে পারে না।
এই অবস্থার কারণে কুকুর মিলনের সময় আটকে যায়।
জোড়ালাগা অবস্থায় কুকুর কি ব্যথা অনুভব করে?
যখন কুকুর মিলনের সময় আটকে যায় তখন পুরুষ বা স্ত্রী কোন কুকুরের ব্যথা লাগে না বরং দীর্ঘমেয়াদী যৌন তৃপ্তি অনুভব করে। তবে জীবনের প্রথম মিলনের সময় উভয় কুকুর সামান্য ব্যথা অনুভব করে।
কুকুরের মিলনের সময় জোড়া লাগার বিবর্তনিক সুবিধা
আদিম কালে কুকুর যখন বনে বাস করতো তখন এরা দলবদ্ধভাবে বাস করতো। প্রত্যক দলে গোত্রপতি থাকতো। এই গোত্রপতিরা নিজের বংশ বিশুদ্ধ রাখার জন্যে এই Copulation Tie ব্যবহার করতো যাতে মিলনের সময় স্ত্রী প্রাণিটি অন্য পুরুষের শুক্রাণু গ্রহন করতে না পারে।
দ্বিতীয়ত, এই জোড়ালাগা অবস্থার কারণে পুরুষ কুকুর ২য় বার শুক্রানু ত্যাগ করে। এই প্রক্রিয়ায় ফলে কুকুরের সন্তান ধারনের সম্ভাবনা বৃদ্ধি পায়। বিবর্তনের ধারায় কুকুরের বংশ রক্ষায় এই ধরণের প্রজনন পদ্ধতি বিরাট ভূমিকা রাখে।
কুকুরের মিলনের সময় আটকে যাওয়া সম্পর্কে ভ্রান্ত ধারনা
অনেকে বলে মিলনের সময় কুকুর আটকে না গেলে স্ত্রী কুকুর গর্ভবতী হবে না। এটা একটা ভুল ধারণা, কারণ গর্ভবতী হওয়ার জন্য শুক্রানু ও ডিম্বাণুর মিলিত হওয়া প্রধান শর্ত। কুকুর আটকে যাওয়ার আগেই পুরুষ কুকুর শুক্রানু ত্যাগ করে। তাই বলা যায় গর্ভসঞ্চার আটকে যাওয়ার আগেই হয়।
তবে এটুকু বলতে পারেন স্ত্রী কুকুরের গর্ভসঞ্চার হওয়ার সম্ভাবনা শতভাগ নিশ্চিত করে এই আটকে যাওয়া। কিছু ক্ষেত্রে কুকুর
আটকে না গিয়েও গর্ভসঞ্চার করতে পারে একে Slip mating বলে।
জোড়ালাগা কুকুরের প্রতি মানুষের হিংস্রতা
জনসম্মুখে কুকুরের মিলন দেখে অনেকের মধ্যে ঘৃণার উদ্রেক হয়,অনেকে আবার লজ্জায় মুখ ঢাকেন। অতি উৎসাহী মানুষ লজ্জা নিবারণের জন্য জোড়ালাগা অবস্থায় কুকুরকে লাঠি দিয়ে তাড়া করেন। এমনো শোনা যায় জোড়ালাগা কুকুরের লিঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে।
কিন্তু আপনি জানেন কি?
জোড়ালাগা কুকুরকে বিরক্ত করলে কুকুরের কি কি ক্ষতি হতে পারে?
অধিকাংশ ক্ষেত্রেই স্ত্রী কুকুরের যৌনাঙ্গের পেশি ছিড়ে যায়।
স্ত্রী কুকুর তার যৌন ক্ষমতা হারিয়ে ফেলতে পারে।
কখনো পুরুষ কুকুরের কিডনি কর্মক্ষমতা হারাতে পারে।
স্ত্রী ও পুরুষ উভয় কুকুর কে অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হয়।
জোড়ালাগা কুকুরকে বিরক্ত করলে কুকুরের কি কি ক্ষতি হতে পারে?
- অধিকাংশ ক্ষেত্রেই স্ত্রী কুকুরের যৌনাঙ্গের পেশি ছিড়ে যায়।
- স্ত্রী কুকুর তার যৌন ক্ষমতা হারিয়ে ফেলতে পারে।
- কখনো পুরুষ কুকুরের কিডনি কর্মক্ষমতা হারাতে পারে।
- স্ত্রী ও পুরুষ উভয় কুকুর কে অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হয়।
আমার অনুরোধ
যারা এই অমার্জনীয়, নিষ্ঠুর গর্হিত কাজ করে তাদের উদ্দেশ্যে বলছি, আপনার যদি এতই লজ্জা বোধ থাকে তাহলে কুকুরের প্রজননের জন্য একটি ঘর তৈরি করে দিন তাহলে এরা আর জনসমক্ষে মেলামেশা করবে না।
আপনার ঘর আছে তাই আপনি ঘরের মধ্যেই আপনার যৌনকর্ম করেন কিন্তুু এদের তো ঘর নাই তাই এরা জনসমক্ষে কাজ সারে।বাড়িতে পরিবারের উপস্থিতিতে আপনি যখন আপনার কাজ সমাধান করেন তখন দরজা বন্ধ থাকলেও সবাই কিন্তু জানে ঘরের মধ্যে কি চলছে!
তখন আপনার লজ্জা কোথায় থাকে?তাই আসুন প্রাণির প্রতি সদয় হই হিংস্রতা ত্যাগ করি।আপনি সৃষ্টির সেরা জীব হয়ে এই ধরনের ঘৃণ্য কাজ কখনই করতে পারেন না।
কিছু প্রশ্ন এবং উত্তর
ব্যাকুলাম(Baculum) বা পেনাইল বোন(Penile Bone) কি?
কুকুরের পুং লিঙ্গের তলদেশ বরাবর লম্বা ও সরু একটি হাড় থাকে।এই হাড়কে বলে ব্যাকুলাম(Baculum) বা পেনাইল বোন(Penile Bone)।
বাল্বাস গ্লান্ডিস(bulbus glandis) বা পেনাইল বাল্ব(penile bulb) কি?
কুকুরের পুং লিঙ্গের সামনের দিকে তলদেশ বরাবর মাংসপেশি নির্মিত একধরনের বিশেষ গ্রন্থি থাকে।এই গ্রন্থিকে বলে বাল্বাস গ্লান্ডিস(bulbus glandis) বা পেনাইল বাল্ব(penile bulb) অথবা “Knot”।এই বাল্বাস গ্লান্ডিস এর কারণে কুকুর মিলনের সময় আটকে যায়।
Dog knotting বা Copulation Tie কি?
কুকুরের মিলনের সময় প্রসস্ট্যাটিক ধাপে বাল্বাস গ্লান্ডিস গ্রন্থি বড় হতে থাকে ফলে কুকুরের পুং লিঙ্গ স্ত্রী কুকুরের যোনীতে আটকে যায়।এ অবস্থায় পুরুষ কুকুর ইচ্ছা করলেও আর পুং লিঙ্গকে যোনী হতে বের করতে পারে না। এই অবস্থাকে বলে “knotting” বা “Copulation Tie ” বাংলায় বলা হয় “জোড়ালাগা অবস্থা”।

স্বাস্থ্যগত ও সচেতনতামূলক সতর্কবার্তা (Disclaimer)
সচেতনতামূলক বার্তা: এই নিবন্ধে উপস্থাপিত তথ্য কেবল প্রাণীবিজ্ঞান, অ্যানাটমি ও সাধারণ শিক্ষামূলক উদ্দেশ্যে রচিত। প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বর্জন করুন। পোষা কুকুরের অনাকাঙ্ক্ষিত প্রজনন নিয়ন্ত্রণে আঘাত না করে পশু চিকিৎসকের (Vet) পরামর্শে নিউটার বা স্পে (Neutering/Spaying) করিয়ে নিন।
kukur miloner somoy atke jay keno?
dog songomer somoy atke jay keno?kukur jora lage keno?dog jora lage keno?kukurer jora laga, why dog get stuck in sex time bangla,dog sex korar somoy atke jay,dog kotokhon jora lege thake?
কুকুরমিলনেরসময়আটকেযায়কেন #কুকুরজোড়ালাগেকেন #বাল্বাসগ্লান্ডিস #কপুলেশনটাই #প্রাণীবিজ্ঞান #DogKnotting #CopulationTie #DogBreedingScience
মহাশয়, জ্ঞান বিতরণের মত মহৎ কাজে অংশ নিন।ওয়েবসাইট টি পরিচালনার খরচ হিসেবে আপনি কিছু অনুদান দিতে পারেন,
এই ওয়েবসাইট আমার নিজের খরচায় চালাই। এড থেকে ডোমেইন খরচই উঠেনা। আমি একা প্রচুর সময় দেই। আপনি লিখতে পারেন এই ব্লগে। এগিয়ে নিন বাংলায় ভালো কিছু শেখার প্রচেষ্টা।
